শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন

পাটকেলঘাটায় হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে ধর্ষণ

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

বেড়া ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে। শনিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধু (২৩)জানান, তার স্বামী একজন ট্রাকচালক। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী বাড়িতে না থাকার সূযোগে পাটকেলঘাটা থানাধীন  সরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম(৩৫) প্রায় ছয় মাস আগে বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ নিয়ে এলাকায় শালিসী বৈঠকে তাকে ক্ষমা করে দেয় শালিসদাররা।
ওই গৃহবধু আরো জানান,শনিবার ভোর চারটার দিকে রফিকুল একইভাবে তার ঘরে ঢুকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। তার ছেলের চিৎকারে শ্বাশুড়ি ছুঁটে এলে রফিকুল পালিয়ে যায়। সকাল ৮ টা ২০ মিনিটে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাফুজুর রহমান বলেন, ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম জানান, বিষয়টি তিনি কিছুক্ষণ আগে শুনেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!