প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৩, ২:৩৭ পি.এম
পাটকেলঘাটায় হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে ধর্ষণ

বেড়া ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে। শনিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধু (২৩)জানান, তার স্বামী একজন ট্রাকচালক। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী বাড়িতে না থাকার সূযোগে পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম(৩৫) প্রায় ছয় মাস আগে বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ নিয়ে এলাকায় শালিসী বৈঠকে তাকে ক্ষমা করে দেয় শালিসদাররা।
ওই গৃহবধু আরো জানান,শনিবার ভোর চারটার দিকে রফিকুল একইভাবে তার ঘরে ঢুকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। তার ছেলের চিৎকারে শ্বাশুড়ি ছুঁটে এলে রফিকুল পালিয়ে যায়। সকাল ৮ টা ২০ মিনিটে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাফুজুর রহমান বলেন, ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম জানান, বিষয়টি তিনি কিছুক্ষণ আগে শুনেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.