বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা  বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে ১৩-১৪ জুন মঙ্গলবার ও বুধবার গোলাপ নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান,শেফালী বিবি, নিবার্হী পরিচালক, বনজীবি নারী উন্নয়ন সংগঠন।

শুভেছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. আপনারা পুরুষের সমান কাজ করেও আপনাদের সম মজুরী থেকে বঞ্চিত করা হচ্ছে।  নারী চিংড়ি শ্রমিক দলের সকল সদস্য যদি একতাবদ্ধ হন তাহলে সমঅধিকার ও সমমজুরী নিশ্চিত হবে। আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!