বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

উত্তরণের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

“শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো এর আর্থিক সহাতায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে রবিবার (১২ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মাদ, এস আই রাজিব রায়হানসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় শ্যামনগরের বুড়িগোয়ালিনি, গাবুরা, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী, কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য,অভিভাবক, কর্মমালিক, শিক্ষক ও উত্তরণ এর টেকনিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ১০ ও ১১ জুন চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু,অভিভাবক,কর্মমালিক,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!