বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

শ্যামনগরে বিভিন্ন এনজিও’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

৫ জুন ২০২৩ তারিখ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স, কারিতাস, সুশীলন এবং সিএনআরএস এর সমন্বিত উদ্যোগে, আকাশলীনা ইকোপার্কের সামনে সচেতনতামূলক আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরার শ্যামনগর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদুজ্জামান সাঈদ, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব  নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ হেলাল উদ্দিন, সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাসের প্রোগ্রাম অফিসার ডঃ সুমন কুমার মালাকার প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক সামগ্রী বর্জনের স্বপক্ষে জোরালো বক্তব্য রাখেন, যুক্তি স্থাপন করেন এবং সচেতন হওয়ার জন্য আহবান করেন। প্রোগ্রাম শেষে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ট্রলারের মাঝিদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিবেশের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!