বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে এসএসসি ৬৬ ব্যাচ এর উদ্যোগে শিক্ষককে মরোনত্তর সংবর্ধনা প্রদান

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ভবসিন্ধু দত্তকে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৯৮৬ ব্যাচ এর আয়োজনে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বরুণ কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬৬ ব্যাচ এর কৃতিছাত্র আলহাজ্ব প্রফেসর আব্দুল করিম, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম রফিউল্লাহ, আলহাজ্ব সিরাজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন ৭৯ ব্যাচ এর মঞ্জুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন প্রভাসক মহিবুল্লাহ, সদর হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়েদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু তাহের, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, শেখ আবু হাবিব আব্দুল্লাহ ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

আমরা ক’জন এর ব্যানারে স্বর্গীয় পিতার পক্ষে মরোনত্তর সংবর্ধনা ক্রেষ্ট গ্রহন করেণ সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুন কুমার দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৬৬ ব্যাচ এর প্রাক্তন কৃতিছাত্র প্রফেসর আলহাজ্ব মতিউর রহমান।

এসময়ে ১৯৬৬ সালের এসএসসি ব্যাচ এর কৃতিছাত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান সহ প্রয়াতদের সৃতিচারণ ও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!