বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের  নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ‘২৬) শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে  ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
শিক্ষা শিবিরের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাযাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, শহর  আমির  জাহিদুর ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম,   দেবহাটা সেক্রেটারি ইমদাদুর হক, শহর সহকারি সেক্রেটারি এড.আবু তালেব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সমাজের সকল স্তরে ইসলামি হুকুমত প্রতিষ্ঠায়  যুবকদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, সমাজের অলিগলিতে যে মাদক, চাঁদাবাজি শুরু হয়েছে তা প্রতিরোধ করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সাতক্ষীরাবাসিকে নিরাপত্তার জন্য প্রত্যেকটি এলাকার  জনগণকে সাথে নিয়ে যুবকদের সংগঠিত করে চাঁদাবাজ ও  সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুবসমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!