
সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবদৌলা ও কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ মে ‘২৬) সকাল ৯ টা থেকে বিকাল ৩ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৮০১ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে সভাপতি পদে মোঃ রেজাউল ইসলাম চেয়ার প্রতিকে ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদীশ কুমার হালদার পেয়েছেন ৩৫০ ভোট, সাধারণ সম্পাদক পদে সজীবুদ্দৌলা বই প্রতিকে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২৮৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ দেয়ালঘড়ি প্রতিকে ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফিরোজ আহম্মেদ দোয়াত কলাম প্রতিকে পেয়েছেন ৩১৭ ভোট।