বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইয়ের মোড়ক উন্মোচন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইয়ের মোড়ক উন্মোচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট) অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (বঙ্গবন্ধু চত্ত্বর) আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা -২০২৩ এর ২৪৮ ও ২৪৯ নং স্টলে আনুষ্ঠানিক ভাবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটির গ্রন্থস্বত্ব লেখক গোপালগঞ্জের কৃতি সন্তান, আকুপাংচার বিশেষজ্ঞ, এমবিবিএস (চীন), পিএইচডি ফেলো (পেইন ম্যানেজমেন্ট) খ্যাতিমান চিকিৎসক (পুলিশ সুপার) ডা. এস. এম. শহিদুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমেনা বেগম, নাদিরা পারভীন, সহকারী লেখক শায়িতা ইসলাম, সম্পাদক সাবিনা ইয়াসমীন, এস. এম. সাফায়াত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চন্দছাপ প্রকাশনা কর্তৃক প্রকাশিত এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। বইটি বাংলাদেশ সহ ভারতের কলকাতার ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, কলকাতা – ৭০০০৭৩, বই বাংলা, স্টল-১৭, ব্লক-২, সূর্যসেন স্ট্রিট, কলকাতা – ৭০০০১২ এবং যুক্তরাষ্ট্রের রিড ব্যাঙ্গলি বুকস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে বলে জানা গেছে।

বইটি প্রকাশে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সজিব শেখ, জিয়াউদ্দিন মানিক, সুলতান সালাহ উদ্দিন, তরফদার রাজীবুর রহমান। পান্ডুলিপি সহযোগিতায় ছিলেন আলিমুজ্জামান আবির। অনলাইন পরিবেশক ছিলেন রকমারি ডট কম, দারাজ ডট কম বাংলাদেশ। এর আগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময়__বইটির লেখক ডা. এস এম শহিদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!