শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত 

দেশি মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে
দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা উত্তরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পটি একই সাথে বাস্তচ্যুতি প্রবণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠী এবং ইতিমধ্যে বাস্তচ্যুত হয়ে আসা বস্তিবাসীদের নিয়ে কাজ শুরু করেছে। প্রকল্পের কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে বিগত ১৩-১৫ ফেব্রুুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী প্রাণিসম্পদ অফিসের হল রুমে বস্তি এলাকার ৪০ জন উপকারভোগীকে নিয়ে দেশি মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক, টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ আব্দুল করিম এবং কমিউিনিটি ফ্যাসিলিটেটর মোঃ মোস্তাফিজুর রহমান।
উক্ত প্রশিক্ষণে দেশি মুরগী পালনের অর্থনৈতিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আদর্শ মুরগীর জাত এবং পরিচয়, মুরগীর বাসস্থান ও খাদ্য ব্যাবস্থাপনা এবং মুরগী পালনের উপর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীণের দেশি মুরগী পালন বিষয়ে বিস্তারিত জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সকলে দেশি মুরগী পালন করে আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাফুর রহমান ও প্রশান্ত কুমার গাইন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!