বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

শ্যামনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

“নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি ” এই প্রতিপাদ্য কে ধারন করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদে জাকজমকভাবে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় রচনা ও কুইজ প্রতিযোগিতা । ২০১৮ সাল হতে দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন।

এসময়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মেধাবী ও আগামীর ভবিষ্যৎ তৈরী করতে হবে। আর সুস্থ মেধাবী প্রজন্ম তৈরিতে নিরাপদ খাদ্য গ্রহনের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ নিরাপদে ও ভালো আছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা মহিলা চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এস এনামুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের উদ্যেগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সব শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!