শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

পাটকেলঘাটায় র‌্যাব এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

র‌্যাব এর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন খলিষখালি ইউনিয়নের কাদিকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম সুকুমার দাস (৬৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন খলিষখালি গ্রামের মৃত হাজুপদ দাসের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের কোম্পানি কমাণ্ডার মেজর আব্দুর রকিব রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে একদল লোক পাটকেলঘাটার খলিষাখালিতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল রবিবার ভোরে সেখানে অভিযান চালায়। এ সময় ওই স্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউণ্ড গুলিসহ সুকুমার দাস নামের একজনকে আটক করা হয়। তাকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে। সুকুমার দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!