
র্যাব এর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন খলিষখালি ইউনিয়নের কাদিকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সুকুমার দাস (৬৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন খলিষখালি গ্রামের মৃত হাজুপদ দাসের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের কোম্পানি কমাণ্ডার মেজর আব্দুর রকিব রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে একদল লোক পাটকেলঘাটার খলিষাখালিতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল রবিবার ভোরে সেখানে অভিযান চালায়। এ সময় ওই স্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউণ্ড গুলিসহ সুকুমার দাস নামের একজনকে আটক করা হয়। তাকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় র্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে। সুকুমার দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.