মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কালিগঞ্জের পল্লীতে জলাবদ্ধতা নিরসনে শান্তিপুর্ন সমাধান করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে জলাবদ্ধতা নিরসনে প্রসংসনীয় পদক্ষেপ নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী।

 

শনিবার (২৮ মে) সকাল ৯ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামের গাইন পাড়া, সানা পাড়া, গাজী পাড়াসহ ৮২ টি পরিবারের পানি নিস্কাশনের স্থায়ী সমাধানে সরেজমিনে পরিদরাশনে ও সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। জানাগেছে, ২০০৬ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের আবেদনের প্রেক্ষীতে ঐ এলাকার পানি নিস্কাশনে সাড়ে ৪ শ ফুট ড্রেন কেটে এবং রাস্তার নিচেদিয়ে ১২ টি পাইপ বসিয়ে পানি সরানোর ব্যবস্থা করে দেন। সেই থেকে অত্র জনপদের পানি এইড্রেন দিয়েই নিস্কাশন হয়ে থাকে। এদিকে অতি জনগুরুত্বপূর্ন এই ড্রেনটি ব্যাক্তিস্বার্থে ভরাট করতে থাকে একটি মহল। বিষয়টি সমাধানে স্থানীয়রা প্রথমে ইউপি চেয়ারম্যানকে জানান, তিনি সমাধানে ব্যার্থ হওয়ায় ভুক্তভোগীরা এলাকার ৬৫ জন স্বাক্ষরিত ড্রেন বন্ধে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে স্থানীয় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে মাপজরিপ ও বাস্তব বিষয়টি অবহিত করানোর নির্দেশ দেন। কিন্তু ততোক্ষনে ঐ দুষ্ট চক্রটি জনগুরুত্বপুর্ণ ড্রেন ভরাট করতে থাকে। একপর্যায়ে জলাবদ্ধতা নিরসনের দাবীতে উপজেলা চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদীকে সরেজমিন পরিদর্শন ও শান্তিপুর্ণ সমাধানের দাবী জানান স্থানীয়রা। সেইলক্ষে তিনি দীর্ঘ চারঘন্টা চেষ্টা করে একটি শান্তিপুর্ন সমাধান করে দেন। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্যবৃন্দ এবং শতাধীক ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!