শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

পাটকেলঘাটায় পরকিয়া সন্দেহে স্বামীর গোপানাঙ্গ কেটে ফেলায় স্ত্রী আটক

✍️জামাল উদ্দিন 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহের জের ধরে  স্বামীর গোপানাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগম(২৩) আটক করেছে পুলিশ। স্বামী মেহেদি  হাসান(২৮)  সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান পাটকেলঘাটা থানার  ভারশা গ্রামের নওয়াব আলী শেখের  ছেলে। মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা জেলার  পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ৭বছর আগে  ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদির সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়ল শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি হত। গত পনের দিন ধরে মেহদি স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য হুমকি দিলে দুজন পৃথক ভাবে বসবাস করছিল। গত কাল সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশালে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কোটে নেয় শারমিন।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় ছেলের পিতা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!