প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ২:১১ পি.এম
পাটকেলঘাটায় পরকিয়া সন্দেহে স্বামীর গোপানাঙ্গ কেটে ফেলায় স্ত্রী আটক

সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহের জের ধরে স্বামীর গোপানাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগম(২৩) আটক করেছে পুলিশ। স্বামী মেহেদি হাসান(২৮) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ৭বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদির সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়ল শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি হত। গত পনের দিন ধরে মেহদি স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য হুমকি দিলে দুজন পৃথক ভাবে বসবাস করছিল। গত কাল সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশালে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কোটে নেয় শারমিন।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় ছেলের পিতা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.