শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের

কালিগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপনের উদ্বোধন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ইসলামী ব্যাংক এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (২৬ আগস্ট) ব্যাংক ভবনে বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজার (অপারেশন) আজগর আলীর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা খলিলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খায়রুল আলম, এপি ও মিকার উল হাসান প্রমূখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় শাখা প্রদান নুর মোহাম্মদ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের গাছ লাগানোর বিকল্প নেই। মুজিব শতবর্ষ উপলক্ষে বর্তমান সরকার সারাদেশে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখা সহ সারাদেশে প্রায় ২২ লক্ষ গ্রাহকেরর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি প্রত্যেক সদস্যকে একটি করে গাছের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরো দুটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে আম ও সবেদা গাছের চারা বিতরণ করা হয়। জানাগেছে, কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ৩ হাজার ৫শ ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!