বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় শিমু রেজা এমপি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে। ছাত্র শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল জনসমাগমে মুখরিত। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন এবং মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তারা আরও বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই জনপ্রতিনিধিদের কাজের মূল প্রেরণা। কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।এছাড়া বক্তারা নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!