বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

দুর্যোগ মোকাবেলা সহ সামাজিক ও ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে পাটকেলঘাটার যুব ক্রীড়া ক্লাব

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী যুব সংগঠন পাটকেলঘাটা যুব-ক্রীড়া ক্লাব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর্থ-সামাজিক দরিদ্র জনগোষ্ঠীর মানবিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে অভাবনীয় উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এ যুব সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সময়পযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাব বিভিন্ন কার্যক্রম সমূহঃ প্রাকৃতিক দুর্যোগ মোবাবেলায় রেসপন্স টিম গঠন, বৃক্ষরোপন কর্মসূচী, মাদক বিরোধী কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেকার যুব ও নারীদের প্রশিক্ষন, বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে স্বাস্থৃ বিষয় সচেতনা সৃষ্টি, যেন হয়রানি মূলক প্রতিরোধ কার্যক্রম, খেলাধুলার আয়োজন উদ্যাক্তা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ বিষয়ে পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের প্রতিষ্ঠাতা মো. রিপন হোসাইন বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন খেলাধূলা, প্রশিক্ষন প্রদান, সামাজিক ও মানবিক কাজে প্রংসনীয় ভুমিকা পালন করে থাকে। করোনাকালীন সময়ে আমরা সচেতনতা মূলক অনেক কার্যক্রম পরিচালনা করে আসছি।

ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মিটু বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধূলার প্রতি মনোনিবেশ করা। আমরা যেকোন দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছি। বিশেষ করে সরকারি ভাবে অর্থ পেলে আরো কাজ এগিয়ে নিতে পারবো।

এ স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রধান উপদেষ্টা তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, আমি দেখছি এ ক্লাবটি দুঃসময় বিশেষ করে করোনা কালীন সময় মাস্খ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পোঁছে দিয়েছে। পাশাপাশি করোনা থেকে কিভাবে সতর্ক থাকা যায় সেই বিষয়ে জনসাধারণকে দিক নির্দেশনা দিয়ে থাকে।

তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, আমি দীর্ঘদিন যাবত ক্লাবটির কার্যক্রম লক্ষ্য করেছি বিভিন্ন সামাজিক, মানবিক ও খেলাধুলায় বেশ প্রশংসনীয় ভুমিকা রেখেছে। আমি মনে করি এ সংগঠনটি মহৎ লক্ষ্য নিয়ে জন কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!