
সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে সরকারের সেফটিনেট কর্মসূচীর (ভিজিডি, ভিজিএফ ইত্যাদি) স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইউপি সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রবিবার সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান আবু মো: মোস্তফা কামাল এর সভাপতিত্বে এবং স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের সাথে সরকারের সেফটিনেট কর্মসূচীর (ভিজিডি, ভিজিএফ ইত্যাদি) স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ইউপি সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্তিত ছিলেন সুবেদার মো: মশিউর রহমান, ম্যারেজ রেজিষ্টার মো: ফিরোজ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা আ: জব্বার, সীমান্ত কলেজের অধ্যাপক উপানন্দ সরকার, বৈকারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন ও বেকারী মানবাধিকার সংরক্ষন পরিষদের সদস্যগন।
সভা শেষে ইউনিয়ন মানবাধিকার সংরক্ষন পরিষদের সদস্যগন চেয়ারম্যান বরাবর একটি সরকারি টোল ফ্রি জরুরী যোগাযোগ নম্বর সম্বলিত ষ্টিকার বোড জনস্বার্থে প্রচারের জন্য চেয়ারম্যান বরাবর হস্তান্তর করা হয়।
স্বদেশ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাাম হিসাবরক্ষক দেব্যজ্রোতি ঘোষ।