সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার তালায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল এর আসন শূন্য ঘোষণা, বি চা র দাবিতে মিছিল ও প্র তি বা দ সমাবেশ গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ১৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর ‘২৬) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান ছাতা প্রতীকে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আনারস প্রতীকে ২৪ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া  নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সদস্য আব্দুর রশীদ মিস্ত্রী, এসাকুল ইসলাম, আফজাল হোসেন, কাদের মোল্যা, মোস্তফা মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরো জানা যায়, ৬৪ জন ভোটারের মধ্যে ৬২ জন সদস্য উপস্থিত থেকে ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!