বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটার আ’লীগ নেতা আব্দুল গনি’র মৃত্যুতে আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

আলহাজ্ব আব্দুল গনি বৃহস্পতিবার দিবাগত ভোর ০৪টার সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল গনি’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেন, সাতক্ষীরাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আলহাজ্ব আব্দুল গনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’

এদিকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি’র মৃত্যুতে সাতক্ষীরা’র দেবহাটা নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল গনি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!