শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের মাসব্যাপী কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ১১৩৩ বার পড়া হয়েছে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ কে সামনে নিয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি, সারা মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা।

এ সকল আয়োজন অনলাইনে জুম এর পাশাপাশি, ফেসবুক লাইভ এবং লোকাল কেবল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২০, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে, সকাল ১১ টায় রয়েছে শোক দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান, বিকাল ৩ টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিশেষ রাউন্ড অনুষ্ঠিত হবে, বিকাল ৩.৩০ এ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, রাত ৯ টায় রয়েছে আবৃত্তি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান: বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

এছাড়া সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত আয়োজন করা হবে।

জাতীয় শোক দিবসের আয়োজনে পাশাপাশি সারা মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা।

জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ আগস্ট রয়েছে অসমাপ্ত আত্মজীবনীর উপর পাঠ ও আলোচনা, ৭ আগস্ট রয়েছে আলোচনা অনুষ্ঠান- তারুণ্যের ভাবনা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা, ১০ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ কে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান-বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ১১ আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠান যেখানে আলোচক হিসেবে থাকবেন সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, ১২ আগস্ট রয়েছে আবৃত্তি অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

সারা মাস ব্যাপী সাংস্কৃতিক আয়োজন চলমান থাকবে। আয়োজনে যুক্ত থাকতে সংযুক্ত থাকুন জেলা প্রশাসক সাতক্ষীরার ফেসবুক পেইজে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!