মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা জেলা আ’লীগের বিশেষ প্রার্থনা

বেলাল হোসেন::
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

১৭মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিবসটি পালনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ এ. কে. ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজল কুমার কর্মকার, সহ সভাপতি এ্যাড. সোম নাথ ব্যানার্জী, গোষ্ঠ বিহারী মন্ডল, বক্তব্য রাখেন শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তথ্য ও গবেষণা সম্পাদক আফসার আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির অডিটর অসীম দাশ সোনা, সহ-সম্পাদক বিকাশ দাশ, অধ্যক্ষ শিব পদ গাইন, দাশ সনাতন চন্দ্র, সাবেক ছাত্র লীগ নেতা মিলন রায়, জাহিদ হোসেন বাপ্পী, হিমেল সহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে করোনা মুক্ত বাংলাদেশ ও বিশ্ব শান্তি কামনায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয় সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন মন্দিরের পুরোহিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!