রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে মাস্ক বিতরণ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৭৫৯ বার পড়া হয়েছে

করানোর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজার সড়কে উক্ত মাস্ক বিতরন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, লকডাউনে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা স্বভাবতেই নিজেদের জীবন-জীর্বিকা নির্বাহ করতে জীবনের জুঁকি নিয়ে মাস্ক না পরে বাইরের কাজ করতে বের হচ্ছেন। সম্প্রতি তরুণ ও শ্রমজীবীদের মাঝে করোনাভাইরাস শনাক্তের হার পূর্বের বছরের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নের অগ্রগতি স্বাভাবিক পর্যায়ে রাখতে সকল নাগরিকের মাস্ক পরিধান করা জরুরী।

তিনি আরও বলেন, জেলার প্রায় ৪৬ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ওই মানুষগুলোর অধিকাংশই করোনা ভাইরাস সম্পর্ক সচেতন না। তাদের মাঝে করোনার লক্ষণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের জন্য সকল-শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!