রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

সাতক্ষীরার ইছামতী নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদরের হাড়দ্দহ সীমান্তবতী ১নং মেইন পিলারের দক্ষিণে ইছামতী নদীর ভাঙ্গা নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভোমরা ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি জানান, রবিবার সকালে নদীতে মাছ ধরতে যেয়ে কয়েকজন জেলে এক যুবকের লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ সকাল ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, মৃতের গলায় একটি রুমাল পেঁচানো ছিল। তার ডান হাতে একটি বালা ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙ এর গেঞ্জি ও জিনসের প্যানৃট পরা ছিলো। আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবককে কয়েকদিন আগেই শ্বাসরোধ করে হত্যার পরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবক ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!