বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু, ব্যবসায়ি জখম

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

দ্রতগামি পরিবহনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু ও এক ব্যবসায়ি জখম হয়েছেন।

শুক্রবার সকালে পৌনে নয়টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের মোজাদ্দেদ মিশনের সামূন এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে।

নিহত শিক্ষকের নাম সমিত রায় ওরফে ভোলা (৬৫)। তার বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামে। তিনি সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আহতের নাম জাকির হোসেন (৩২)। তিনি একই উপজেলার গরানবাড়িয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী গাজিরহাটের রাকিবুল ইসলাম জানান, সমিত রায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সাইকেলে বাড়ি থেকে বের হয়ে গাজীরহাট মোজাদ্দেদ মিশনের সামনে বাঁশের ঝুড়ি ও আটল বিক্রতা জাকির হোসেনের সঙ্গে রাস্তার পাশছ দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামি পরিবহন গ্রীণ বাংলা তাদের দু’জনকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সমিত রায় মারা যান। মারাত্মক জখম জাকির হোসেনকে উদ্ধার করে প্রথম সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ­ব কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!