বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

ঈদে আসছে কন্ঠ শিল্পী আজিম রহমানের গান ‘স্নান”

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১২৫৬ বার পড়া হয়েছে

মেহেরাব হাসান বিদেশের লেখা এই গানটিতে কন্ঠ ও সুর দিয়েছেন আজিম রহমান। কবি রুদ্র মাহমুদ ও শেখ বাণী এই মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন।

এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিনেম্যান বিডি প্রোডাকশনের কর্ণধর হিমেল বিশ্বাস হিমু। এস এম সাব্বিরের প্রযোজনায় নির্মিত স্নান গানের ভিডিও ধারণ করেছেন দিগন্ত বৈদ্য। জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই ‘কাদামাটি টিভি’ নামের ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি প্রকাশিত হবে।

এ ব্যাপারে কন্ঠ শিল্পী আজিম রহমান বলেন, আমার “স্নান” গানটি মানুষের হৃদয় জয় করবে। সকলকে গানটি শোনার অনুরোধ জানাচ্ছি। শীঘ্রই মুক্তি পাবে স্নান।

এ প্রসঙ্গে মডেল রুদ্র মাহমুদ বলেন, স্নানের চিত্র ধারণ হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলায় বিভিন্ন মনোরম পরিবেশে। গানটির অডিও শুনেই আমি মডেল হতে রাজি হয়েছিলাম।
অভিনেত্রী শেখ বাণী বলেন, কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। গল্পে বেশ নতুনত্ব আছে। আমার প্রথম অফিসিয়ালি বড় এই কাজ দিয়ে শ্রোতাদের মন জয় করতে পারবো।

এ প্রসঙ্গে নির্মাতা হিমেল বিশ্বাস হিমু বলেন, আমি চেষ্টা করেছি, ভালো কাজ করার। একটু ভিন্ন ধরনের গল্প বলতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। বিশেষ ধন্যবাদ দিতে চাই স্নানের মূল চরিত্রের দুজন মডেল ও প্রযোজকসহ সিনেম্যান বিডি প্রোডাকশন, কল্প তরু ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সকল কলাকুশলিদের। সবার সহযোগিতায় কোভিড-১৯ সংক্রমণ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে শুটিং শেষ করেছি। আসন্ন ঈদ উৎসবে মিউজিক্যাল ফিল্ম ‘স্নান’ প্রকাশ করার চেষ্টা করবো।

প্রযোজক এস এম সাব্বির বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী আজিম রহমানের গাওয়া এই স্নান গানটি মিউজিক্যাল ফিল্মে রূপান্তরিত করেছেন চিত্রনাট্য পরিচালক হিমেল বিশ্বাস হিমু। গানটির মিউজিক ভিডিও দর্শকদের চাহিদা অনুযায়ী নির্মিত। ‘কাদামাটি টিভি’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে “স্নান”।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!