বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ‘২৬) সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর আয়োজনে এই সাইকেল র‍্যালি বের হয়।
র‍্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা ‘আসুন গাছ লাগাই, প‌রি‌বেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘প‌রি‌বেশ য‌দি না থা‌কে, আমরাও কিন্তু থাকব না’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জ‌লোচ্ছ্বাস, গাছ কাঁট‌লে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভু‌রি ভু‌রি, তপ্ত বায়ু শীতল ক‌রি’, ‘আমরাই পা‌রি সবুজ পৃ‌থিবী গড়‌তে’, ‘পা‌নি দূষণ বন্ধ ক‌রো’, ‘ফুল পা‌খি গাছ পুকু‌রের নগর চাই’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে।
র‍্যালী পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজ‌মিরা খাতুন, রা‌ফিদ রা‌হি, তাপস মন্ডল, আবু তা‌য়ের প্রমুখ।
এসময় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাঁধে দায় চাপাই। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!