শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

বঙ্গবন্ধু’র সমাধিতে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ ডা.মোঃ জাকির হোসেন।

আজ দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ -এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. অসিত কুমার মল্লিক, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ -এর প্রকল্প পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. আবুল বাশার আব্দুল মতিন (সার্জারি), ডা. মাসুদুর রহমান (সার্জারি) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এরপর নবাগত অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!