সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরা পৌর নির্বাচনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৭০ জনের মনোনয়ন পত্র জমা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে প্রস্তাবকে ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়ন জমাদানের শেষ দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদ মোট ৭০ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র জমা দেন। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন।

জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর জানান, বিকাল ৫ পর্যন্ত মেয়র পদে মোট ৫ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ নাসেরুল হক। বিএনপি দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়ন জমা দিয়েছেন এস এম আব্দুর রউফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক যুবদল সাধারন সম্পাদক নাসিম ফারুক খান মিঠু এবং জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক জেলা সেক্রটারী নুরুল হুদা।

এদিকে, সাধারন কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে মোট ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরো ১২ জন। তিনি আরো জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ১৭ জানুয়ারী। আর মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জানুয়ারী ও প্রত্যাহারের তারিখ ২৬ জানুয়ারী। প্রতিক বরাদ্দ দেয়া হবে আগামী ২৭ জানুয়ারী এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪-ই ফব্রুয়ারি।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌর সভায় মোট ভাটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। আগামী ১৪ ফেব্রুয়ারী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!