শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে ও গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় এক র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক, সাতক্ষীরা প্রধান অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম, সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস এবং সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম।

অনুষ্ঠানে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হলো লেনদেনকে ক্যাশলেস করা। বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক সহজেই নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও এই প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন, “নগদ টাকার ঝুঁকি এড়াতে ও ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে ব্যাংকগুলো এখন গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে। বাংলা কিউআর ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।”

সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম উপস্থিত গ্রাহকদের উদ্দেশে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যাংকিং সুবিধা দেওয়া নয়, বরং গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এখন থেকে খুচরা কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের লেনদেন স্মার্টফোনের মাধ্যমে সহজ ও নিরাপদ করা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআরএম (CRM) অফিসের কর্মকর্তা, সাতক্ষীরা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!