রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা নদীর কাছে সমুদ্র – কবি তানভীর আহমেদ 

নদীর কাছে সমুদ্র – কবি তানভীর আহমেদ 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নদীর কাছে সমুদ্র – কবি তানভীর আহমেদ 

নদীকে একদিন জিজ্ঞেস করা হলো—
যে সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য
তুমি এতকাল পাহাড় ভেঙেছ,
পাথর ছুঁয়েছ,
অরণ্যের ছায়া পেরিয়ে এসেছ,
আজ সে তো তোমার একেবারে সামনে,
তবু তোমার জলে এত বিষণ্ণতা কেন?

নদী তখন সন্ধ্যার আকাশে তাকিয়ে ছিল,
পশ্চিমে সূর্য ডুবে গেছে।
জলের ওপর শেষ আলোটুকু কাঁপছিল;
যেন কেউ বিদায় নেওয়ার আগে
বারবার ফিরে তাকাচ্ছে।

নদী ধীরে বলল—
দূর থেকে সমুদ্রকে অসীম মনে হয়েছিল।
ভাবতাম, তার কাছে পৌঁছালেই
আমার সমস্ত একাকীত্ব শেষ হবে।
কিন্তু কাছে এসে দেখলাম
সমুদ্রও যে ভীষণ একা।

তার বুকজুড়ে এত জল,
তবু তার কোনো তৃষ্ণা মেটে না।
এতদিন সমুদ্রকে পাওয়ার স্বপ্নেই
আমার স্রোত বেঁচে ছিল।
আমার প্রতিটি বাঁক ছিল তার দিকে,
প্রতিটি ঢেউ ছিল তার নামে।

এখন সমুদ্রের খুবই কাছাকাছি,
ছুটে এসে হঠাৎ বুঝতে পারছি;
আমার এতদিনের ছুটে চলার
আসলে কোনো শেষ গন্তব্য ছিল না,
ছিল শুধু দূরত্ব ও তীব্র কৌতূহল।

ছিল কাশফুলের দোলা,
বর্ষার গন্ধ,
জোছনায় ভেজা ঘাট,
অচেনা পাখির ডাক—
আর ছিল
কাউকে পাওয়ার এক অসম্ভব আকাঙ্ক্ষা।

কখনো কখনো অপ্রাপ্তিই
মানুষকে বাঁচিয়ে রাখে।
কারণ অপ্রাপ্তির ভেতর
একটি ছোট্ট স্বপ্ন বেঁচে থাকে—
যাকে ছুঁতে নেই,
শুধু দূর থেকে ভালোবাসতে হয়।

নদী একটু থামল।
জলের ওপর তখন
চাঁদের আলো নেমে এসেছে।
তারপর খুব নিচু স্বরে বলল—
আমি সমুদ্রকে পেয়ে গেছি ঠিকই,
কিন্তু তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে
হারিয়ে ফেলেছি সেই নদীটিকে,
যে সারাজীবন সমুদ্রের স্বপ্ন দেখত।

সেদিনের পরও নদী সমুদ্রের দিকে যায়,
জোছনার রাতে যায়,
বৃষ্টির রাতে যায়,
অন্ধকারেও যায়।
কিন্তু তার স্রোতে আর
পৌঁছে যাওয়ার আনন্দ নেই।

শুধু একটি অদ্ভুত ফিরে দেখা—
পেছনে ফেলে আসা তীরগুলোর দিকে;
যেখানে কোনো এক সন্ধ্যায়
সে নিজেকে নদী ভেবেছিল,
আর সমুদ্রকে ভেবেছিল—
ভালোবাসা।

তানভীর
৩০ আগস্ট ২০২৬

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!