সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সুপেয় পানির সংকটে ৩১৭ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

✍️মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরে অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট ‘২৬) বেলা সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ২০২১ সালে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এবছর সর্বপ্রথম ভর্তি হওয়া শিক্ষার্থীরা এসএসসি পরিক্ষায় অংশ নেয়।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি ২০২১ সালে ৬ষ্ট ও নবম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি ও পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০২১ সালে ৯৬ জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। যারা এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ ২০২৬ সালে এস এস সি পরিক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১ জন। পাসের মোট হার ৭৩ দশমিক ৮৫। জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ১১ জন হল, জুঁই তরফদার, সীমান্ত বিশ্বাস, সাকিব মোল্লা, মোঃ সানিম হোসেন শেখ, শুভজিত রায়, মোঃ মাহামুদুল হাসান, মোঃ সামিউল ইসলাম সিয়াম, শেখ রওনক গালিব, শুভজিত দাস, সৈকত বিশ্বাস, মাহামুদুল হাসান মাহিম।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুস ছালাম মিয়া জানান, ২০২১ সালে ৬ষ্ঠ শ্রেণীত ৯৭ জন এবং নবম শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রযেছে ৬৭৭ জন। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থী ভর্তি করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!