শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে শ্যামনগরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৮৮৩ বার পড়া হয়েছে

অন্ধজনে দেহ আলো এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর যৌথ সহযোগিতায় এবং শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর বাস্তবায়নে রবিবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামনগর মডার্ণ স্কুল চত্বরে অনুষ্ঠিতব্য উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান।

উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হোসেন, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, নকীপুর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস.এম ফিরোজ হোসেন, সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!