রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা পিজিপি স্কুল মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় কেককাটার ছবি দেখে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন ‘২৬) পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের নেতা সাগর হোসেন টেনারের সভাপতিত্বে এই কেক কাটা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, মহিববুল্লাহ, বিল্লাল হোসেন, সজীব হোসেন, নাহিদ হোসেনসহ অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে এবং দুপুর পৌনে ২টার দিকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাখিমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন ও মোজাহার গাজীর ছেলে বিল্লাল হোসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পদ্মপুকুর এলাকায় যেতে একটি নদী পার হতে হয়। এই ভৌগোলিক সুযোগ তারা কাজে লাগিয়েছে। অনুষ্ঠানের ছবি দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের কয়েকটি টিম ওই এলাকায় কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!