রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বাল্য বিয়ে, শারিরীক শান্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ জুন ‘২৬) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়াল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর,কে বাপ্পা। অনুষ্ঠানের প্রথমদিনে উপস্থিত থেকে বক্তব্যও মাধ্যমে মুলপ্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন। ২৩ ও ২৪ জুন এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোস্ন্যা বালা সহ উপজেলা ১২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। কর্মশালায় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি? ইসলাম বাল্য বিয়ের অনুমোদন করে কি না? বাল্য বিয়ে প্রথা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি সংগত? সন্তানদের প্রতি বা তাদের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কতব্য কি? এই বিষয়ে ইসলাম কি বলে। বাল্য বিয়ে করানোর কাজটা সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা কিনা? ইসলামের দৃষ্টিতে শিশুদের শারিরীক শাস্তির বিধি বিধান বিষয়ক ক্ষতিকর সামাজিক প্রথা-শারিরীক শাস্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাল্য বিয়ে ও শারিরীক শাস্তি বিষয়ক বর্তমান অবস্থা আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের চার ধরনের ঝুঁকি বিষয়ক আলোচনা-শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা এবং শিশু শ্রম নিরসনে করণীয় বিষয়ক আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ধরন পরিচিতি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তি, অধিকার, আচরণ এবং মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণে ধর্মীয় নেতাদের করনীয় (৭টি মূলনীতি) এবং শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তিতে কর্ম পরিকল্পনা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মপরিকল্পনা মোতাবেক সচেতনতা বৃদ্ধির আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!