বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জ ব্দ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে আম পাড়া ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

সোমবার (১৮ মে ‘২৬) সকালে সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলাশপোলস্থ নবজীবন ইনস্টিটিউটের পাশে আলিপুর এলাকার মিজান নামের ঐ ব্যক্তি প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করে ক্রয়কৃত আম গাছ থেকে অপরিপক্ক আম পারছিল।

এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা কৃষি অফিস। ঘটনাস্থলে গিয়ে সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন আম চাষির গাছ থেকে সংগ্রহ করা অপরিপক্ক অনুমান ৬০ কেজি আম জব্দ করেন এবং তাকে সতর্ক করেন আগামী ২৭ মের আগে ল্যাংড়া আম গাছ থেকে সংগ্রহ করলে জেল জরিমানার আওতায় আনা হবে বলে জানান। এই মৌসুমে পরিপক্ব ও বিষমুক্ত আম নিশ্চিত করতে স্থানীয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার কঠোর নজরদারির কারণে এই অপরিপক্ক আম জব্দ করা সম্ভব হয়েছে।

অপরিণত অবস্থায় আম পাড়া ঠেকাতে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রতি বছর সুনির্দিষ্ট সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেয়। এই বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি জাতের আম পরিপক্ব হওয়ার পরেই কেবল গাছ থেকে পাড়ার নির্দেশনা রয়েছে।

নির্ধারিত সময়ের আগে আম পেড়ে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইথেফন, ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে। এভাবে অপরিপক্ক আমে রাসায়নিক মেশানো প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আম জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত রেখেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া জেলা কৃষি অফিস। ক্রেতাদের অতিরিক্ত উজ্জ্বল বা রাসায়নিকের গন্ধযুক্ত আম কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ও কৃষি অফিস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!