বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পূনরায় অপদ্রব্য মিশ্রিত করে প্রক্রিয়াজাত করে বাজারজাত করার অভিযোগে রতন মাঝি নামে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (০৫ মে ‘২৬) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।

অভিযান পরিচালনাকালে প্রমাণ পাওয়া যায়, দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এবং বাংলাদেশ পুলিশের একটি দল।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে। তিনি ব্রহ্মরাজপুর বাজারে “মা সুইটস” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার সাধারণ জনগণ জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!