বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার মাগুরা বৌবাজারে নারী ব্যবসায়ি বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে লাশ গুমের চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ি অমিত হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (০৫ মে ‘২৬) মামলার তৎকালিন তদন্তকারি কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ড মঞ্জুর হওয়া মোবাইল ব্যবসায়ি অমিত হাসান মাগুরা গ্রামের মিন্টুর ইটভাটা সংলগ্ন এবাদুল ইসলামের ছেলে। শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় অমিতের মোবাইল দোকান রয়েছে।

এ নিয়ে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার বর্তমান তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ জানান, বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় তার ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৭ এপ্রিল থানায় একটি মামলা (জিআর-১৬১/২৬ সাতঃ) দায়ের করেন। মামলায় বীথিকা ২৬ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে মাগুরা বৌবাজারে নিজের দোকানে যাওয়ার পথে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁশ বাগানের কাছে ইট দিয়ে থেঁতলে হত্যার পর লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী বাসুদেব সাধুর পুকুরে ফেলে দেওয়া হয়। এ মামলায় শনিবার রাতে খুলনার লবণচোরা থানা এলাকা থেকে অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন জানান মামলার তৎকালিন তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম। সোমবার তাকে পাটকেলঘাটা থানায় বদলী করার পর তাকে (সুশান্ত) মামলার তদন্তভার দেওয়া হয়। মঙ্গলবার উভয়পক্ষের শুনানী শেষে অমিত হাসানকে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। আগামিকাল বুধবার তাকে কারাগার থেকে থানা হেফাজতে নিয়ে আসা হবে।

 

তবে নিহতের জামাতা কেশব সাধু জানান, তার শ্বাশুড়ির দুই কান ছেঁড়া ছিল। যাহা প্রমান করে তার সোনার দুল ছিনতাই করা হয়েছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে এ মামলায় জাকির হোসেন ও সালাউদ্দিন মনা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। ২৯ এপ্রিল সামিউল আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!