বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর  

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (এফএনবি) ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ‘২৬) বিকাল ৩টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

সমঝোতা স্মারকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পক্ষে সভাপতি মো. গোলাম সারওয়ার এবং ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের পক্ষে স্বাক্ষর করেন ইয়ুথ কো- অর্ডিনেটর আহসান আহমেদ। 

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

এসময় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!