মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নে শিশুশ্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ‘২৬) সকাল ১১টায়  সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ শেয়ারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, ইউপি সদস্য কালাম হোসেন, আজগার আলী, আব্দুল হাই, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল জলিল, রেহানা পারভিন, মাধুবী মন্ডল, জাহান খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, ভিডিএস সভাপতি উত্তম কুমার, দেবহাটা ইউনিয়নের ভিডিএস সদস্য ফিরোজ সাহা আলম এবং ভিডিসি ও সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ডাটা শেয়ারিং ব্যবস্থার মাধ্যমে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে, যা শিশুশ্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!