বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা  তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে  নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধারের পর আরও এক মৌয়াল ফিরে এসেছেন।  এঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও তিন মৌয়াল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ‘২৬) রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। আর শুক্রবার ফিরে আসেন ইকরামুল কবির নামের আরেক মৌয়াল। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকা ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকৃত মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। আর ফিরে আসা মৌয়াল ইকরামুল ইসলামও গোদাড়া গ্রামের বাসিন্দা।
এখনো নিখোঁজ মৌয়ালরা হলেন, গোদাড়া গ্রামের আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান ও  আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন।
উদ্ধার হওয়া মৌয়াল মনিরুল ইসলাম জানান, মধু সংগ্রহ করতে যেয়ে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি। তীব্র ঝড়ে ৮ জনের মৌয়াল দলের নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে ৪ জন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় চলে আসেন। এখান থেকে তাদেরকে উদ্ধার করে বনবিভাগের লোকজন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও সেবাযতœ দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়।

বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে যায়। গত সোমবার রাতে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে। নিখোঁজ ৪ জনের মধ্যে ইকরামুল কবির শুক্রবার বিকেলে বাড়ি ফিরেছেন। এখনো ৩ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!