শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

দেবহাটায় মেন কেয়ার দলের শিক্ষনীয় সেশন বুট ক্যাম্প

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মেনকেয়ার দলের পুরুষদের ন্যায়সঙ্গত আচারণ, অহিংস পিতৃত্ব ও শিশুদের যত্নগ্রহণ সম্পর্কিত শিক্ষনীয় বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা সদর ও নওয়াপড়া ইউনিয়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শত কাপলদের নিয়ে এ ক্যাম্পে ১১টি আলাদা সেশনে বুট ক্যাম্প সম্পন্ন হচ্ছে। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ২শ জন, পারুলিয়া ইউনিয়নে ১৬০ জন, দেবহাটা ইউনিয়নে ১৪০ জন এবং নওয়াপাড়া ইউনিয়নে ১শ জন শিক্ষনীয় সেশনে অংশ নিচ্ছেন। কুলিয়া ইউনিয়নে সুশীলনের সিডিও জোৎস্না বালার পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল। পারুলিয়া ইউনিয়নে ইউনিয়নে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। দেবহাটা ইউনিয়নে সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপনের পরিচালনায় ক্যাম্পে উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সিডিও মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!