মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ‘২৫) বিকালে উপজেলার ধনদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা ও ফোকাল পার্সন (আরএমটিপি) কৃষিবিদ নয়ন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক শেখ পারভেজ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন, ফুলবাড়ি শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী রাজিব প্রমুখ।

সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভেল্যু চেইন উপপ্রকল্পধীন মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কৃষকরা তাদের উৎপাদিত বারি সরিষা-১৪ এর ফলন, সমস্যা ও সম্ভবনা সম্পর্কে আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!