শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেনের ওপর গত ১৮ নভেম্বর সন্ত্রাসী হামলার আসামি নাজিম খন্দকারকে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক এ কর্মবিরতি পালন করেন। এ সময় দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাঁর স্বজনেরা কাঙ্খিত চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন বলে দেখা যায়।

সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তাররা জেনারেল হাসপাতালের সামনের সড়কে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় আসামিকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খান গোলাম মোস্তফা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মইন উদ্দিন, সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ আব্দুল্লাহ আল মাহামুদ, ডাঃ আহমেদুল কবির সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!