শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ২’শ পরিবারের মাঝে ফলজাত গাছের চারা বিতরণ করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে লাইফ কেয়ার হাসপাতাল ও গণপতি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ২শ” পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর’২৪) বিকাল ৫ টায় গনপতি ফুটবল মাঠে বিতরণ অনুষ্ঠানে জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও  লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিত কুমার বিশ্বাস।

প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিএনপি নেতা আব্দুস সামাদ, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ।

এসময়ে অত্র ইউনিয়নের পৃথক চারটি ওয়ার্ডে এ চারা বিতরণ করা হয়। এমনিভাবে এ ফাউন্ডেশনটি ২০০৭ সাল থেকে কালিগঞ্জ উপজেলা এলাকায় সেবামূলক কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রেখে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!