সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
২৪২
বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও এনজিও সংস্থা লিডার্সের সহযোগিতায় দিনব্যাপী শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (১৬ অক্টোবর’২৪) সকাল সাড়ে ১০ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ। এসময় প্রধান অতিথি তারধ বক্তব্যে সাংবাদিকদের প্রশিক্ষণের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল ও সদস্য রণজিৎ কুমার বর্মণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সহ অন্যান্য এলাকার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
বিকাল সাড়ে তিন টায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন প্রমুখ।