সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রাম সংলগ্ন নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর ২০২৪)  বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, মেরিডিয়ান ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের কারিগরি সহায়তায় “Securing blue carbon ecosystem for sustainable fisheries and climate change adaptation for fishers in Sundarbans” প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দাসহ লিডার্সের কর্মকর্তাবৃন্দ।

ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে জনাব জিয়াউর রহমান বলেন, “উপকূলীয় এলাকায় নদীর ভাঙ্গন রোধে এবং সাইক্লোন, ঝড়, ও জলোচ্ছ্¦সের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষদের রক্ষা করতে এই বনায়ন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম পল্টু লিডার্সের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমটি সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা নয়, সুন্দরবনের ইকোসিস্টেমের সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
এই প্রকল্পটি সুন্দরবনের ব্লু—কার্বন ইকোসিস্টেম সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!