বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩১জুলাই ‘২৪) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি কলারোয়ার বাস্তবায়নে উপজেলা নিবার্হী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন-সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, মৎস্য ব্যবসায়ী এনায়েত খাঁন টুন্টু। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের উপজেলার ২জন মৎস্য চাষী ও ১টি হ্যাচারির মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

আলোচনা সভা পূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে গিয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!